দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৬

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরুল ইসলাম (৩৭)। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, চাম্বল বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম দোকান বন্ধ করে রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তের কবলে পড়ে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করায় তার মৃত্যু হয়।