রংপুর বিভাগে ১৫ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৭

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগে আট জেলায় বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন দুই জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৯৬১ জন আক্রান্ত এবং ৩১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১৯ জন রোগী। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, গত ২৪ ঘণ্টায় এই বিভাগের নীলফামারীতে পাঁচ জন, দিনাজপুুরে চার, রংপুরে তিন, ঠাকুরগাঁওয়ে দুই এবং গাইবান্ধা জেলায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় করোনা সন্দেহে আরো ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।