কালকিনি পৌরসভার স্থগিত নির্বাচন ৩১ মার্চ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৭

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তা স্থগিত করে। মঙ্গলবার নির্বাচন কমিশন ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে। মাদারীপুর জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বুধবার গণবিজ্ঞপ্তি দিয়ে কালকিনি পৌরসভার নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন। তিনি জানান, সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।