‘আইকনিক কোম্পানি’ হিসেবে পুরস্কৃত হলো বিকাশ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৯

দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা লাখ লাখ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের মধ্য নিয়ে আসায় বিকাশকে ‘আইকনিক কোম্পানি ২০২১’ হিসেবে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ। —প্রেস বিজ্ঞপ্তি