বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ডেসকো। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। বিদ্যুত্ বিভাগের যুগ্মসচিব ও ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) মো. মাহমুদুল হাসানসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি
