বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দরিদ্র মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর মূল মন্ত্র নিয়ে আত্মপ্রকাশ করেছে বঙ্গবন্ধু ও ডিজিটাল বাংলাদেশ নামে একটি সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বুধবার ধানমন্ডিতে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি পদে সৈকত তালুকদার ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক (শামিম) নির্বাচিত হন। সৈকত তালুকদার বলেন, এই সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের সঠিক ইতিহাস অনলাইন ও মাঠ পর্যায়ে জনগণের সামনে তুলে ধরতে চাই এবং তার দেশ গড়ার সঠিক স্বপ্নগুলো বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করতে চান। —প্রেস বিজ্ঞপ্তি
