আজকের ছবি (১৮ মার্চ, ২০২১)

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৫৮

* পুকুরে ফুটে আছে মনোরম পদ্ম ফুল। রাজশাহী কলেজ (ছবি: আজাহার উদ্দিন)

* সড়কে আলপনা করছেন বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৪ ঘণ্টায় ১০ কিলোমিটার সড়ক আলপনা করবেন তারা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটি পেতে পারে বিশ্বের দীর্ঘতম অঙ্কিত সড়ক আলপনা। গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়ক (ছবি: ফোকাস বাংলা)

* বই দেখছেন পাঠক। আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২১। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যান (ছবি: আব্দুল গনি)

* সূর্যমুখী ফুলের হাসি। প্রকৃতিপ্রেমীরা পরিবার-পরিজন নিয়ে সূর্যমুখী বাগানে বেড়াতে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রাম (ছবি: ফোকাস বাংলা)

* ভ্রাম্যমান বিদ্যুৎ সেবা নিচ্ছেন গ্রাহকরা। মুজিববর্ষ উপলক্ষে ডিপিডিসির ১২ দিনব্যাপী ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা কর্মসূচি শুরু হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড (ছবি: ফোকাস বাংলা)

* মাস্ক না পরায় জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ির ক্ষেত্রে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ঢাকার জিরো পয়েন্ট এলাকা (ছবি: ফোকাস বাংলা)

ইত্তেফাক/এসএআর