নতুন বই

দশ দেশের দশ রূপকথা

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:২৭

কুতুব আজাদ

ছাপাখানার ভূত

প্রচ্ছদ ও ছবি: রজত। মূল্য: ২৫০ টাকা

 

কীভাবে শেয়ালের হাত থেকে রক্ষা পায় বুদ্ধিমান পাহাড়ি মুরগি? কিংবা এক লোক বেঁচে যায় পেটুক ডাইনির খাবার হওয়া থেকে? এক ময়ূরের খুব দুঃখ ছিল—নাইটিংগেলের মতো সুরেলা কণ্ঠ তার নেই। কিন্তু রাজকুমারীর কথায় দুঃখ দূর হয়—যখন তাকে বলা হয় তার মতো পেখম আর হাঁটার ভঙ্গিকে ঈর্ষা করে সবাই। রাজার ছিল সাতরঙা এক পান্না; এটা কে পাবে—সে নিয়ে রাজসভায় যখন তুমুল হট্টগোল, ঝগড়া সেই সময় পান্না চুরি হয়ে গেল। কখন থেকে রাতের আকাশে অল্প আলোর চাঁদ মিটমিট করে জ্বলে আর দিনে অনেক তেজের সূর্য? কেমন করে কাঁকড়া তার বুদ্ধির জোরে বেড়ালের লেজে চড়ে দৌড়ে বিজয়ী হলো? কুমির একসময় ঘুরে বেড়াত বনে-জঙ্গলে। কুকুরের সঙ্গে ছিল তার ভাব। কী করে নদীর বাসিন্দা হয়ে গেল সে কিংবা শেয়ালের বাড়িতে সিংহ ঢুকে পড়লে শেয়াল সেটা টের পেল? এমন সব গল্প রয়েছে এ বইতে। জার্মানি, চীন, আফগানিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, আরব, জাপান, ফিলিপাইন, আফ্রিকা ও ভারত—এই দশ দেশের দশ রূপকথা চিত্রিত চার রঙে।