এই সময়ের ছড়া

ওপেন্টি বায়স্কোপ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:২৯

দেখার মতো এক সিন

বাহুতে সুই ‘পুশ’ না করে

নিয়ে নিলেন ভ্যাকসিন!

 

চোখের তারায় খুশির ঝিলিক

হাসির ঝিলিক ঠোঁটেও

তিনি নাকি টের পান নাই মোটেও!

 

হাসিখুশি শিশুর মতো হুজুর

দেখেশুনে সবাই এখন করছে গুজুর গুজুর!

 

দেখার মতো দৃশ্য

অবাক চোখে তাকায় সারা বিশ্ব!

 

ওপেন্টি ‘বাইস্কোপ’

মুছে ফেলার নাই স্কোপ!