আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি বাসে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৮ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বালে জানিয়েছেন, কাবুল পুলিশের এক মুখপাত্র।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের পরিবহনের জন্য বাসটি ভাড়া করেছিল। বাসটি আফগান সরকারের কর্মকর্তাদের বহন করছিলো। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে তালেবান গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে আফগান সরকার। অবশ্য তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।
ইত্তেফাক/এএইচপি
