তালায় শজনের ভালো ফলন হয়েছে। এসব শজনে এখন উপজেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকায়। উপজেলা কৃষি অফিসে শজনে চাষের সঠিক পরিসংখ্যান না থাকলেও ১২ হেক্টরের বেশি জমিতে শজনে আবাদ হয়েছে বলে জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ রায়। লিয়াকত, ফিরোজসহ একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজার থেকে শজনে ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। বর্তমানে কেজিপ্রতি শজনে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, শজনে একটি লাভজনক সবজি। এর রোগবালাই নেই বললেই চলে। উত্পাদন খরচও খুব।
