সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে উপলক্ষ্যে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরায় প্রেস ক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট, ফ্রাইডেস ফর ফিউচারসহ জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সম্মিলিতভাবে এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অংশ নিয়ে জলবায়ু কর্মীরা আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এবং যুব সম্মেলনকে সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
