আদমদীঘির শালগ্রাম-কোমরভোগ রাস্তায় ব্যবসায়ী রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। নিহতের স্ত্রী ইয়াসমিন আরা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যবসায়ী রুবেল হোসেন আদমদীঘি বাজার থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে নিজ বাসায় ফিরছিলেন। শালগ্রাম-কোমরভোগ রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তার গতি রোধ করে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ধানখেতে ফেলে দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোনসেট নিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
