নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাটোর শহরের স্টেশন এলাকার রেলগেটের পাশে এ ঘটনা ঘটে। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। সে স্টেশন এলাকায় বহুদিন থেকেই ঘোরাফেরা করছিল। ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঐ ব্যক্তি মারা যায়। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় প্রেরণ করেছে।
