শ্রমজীবীদের প্রীতিভোজ ইস্টার্ন ইউনিভার্সিটিতে

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন ১৭ মার্চ বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটিতে শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এক সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সাভারের আশুলিয়া, বিরুলিয়া ও আক্রান এলাকার প্রায় ৩০০ রিকশা ও অটোরিকশা শ্রমিক এতে অংশ নেন। ইউনিভার্সিটির প্লাজা এরিয়ায় নির্ধারিত অনুষ্ঠানস্থলে অতিথি শ্রমিকদের স্বাগত জানান উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সব শ্রেণি-পেশার মানুষকে ভালোবাসতেন। বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অনেক বেশি’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান ও জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী। অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যাডমিশন বিভাগের উপপরিচালক হাশিম রনি। —প্রেস বিজ্ঞপ্তি