শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির দরপতন

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২৫

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৯ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি শেয়ার দর। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৩১ পয়েন্ট কমে ৯ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে।  সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা।