বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে রূপালী ব্যাংক করোনায় ক্ষতিগ্রস্ত যশোর জেলার গদখালীতে ফুলচাষি ও কৃষকদের মধ্যে প্রকাশ্য ঋণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের কৃষি, পল্লি ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান কৃষকদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমআর রোড শাখার ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম
০০০০
ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ এবং অনলাইন কেনাবেচার প্ল্যাটফরম পারফি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তিতে সই করেন আকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. লুত্ফুর রহমান ও পারফি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হারুনুর রশিদ
0000
যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২১ (রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চল) বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ
০০০০
জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে এম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও হেলাল উদ্দিন এবং এমডি অ্যান্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ উপস্থিত ছিলেন
