৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ডিএমপির নির্দেশনা

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫৩

সড়কে যানজট থাকতে পারে এমন আশঙ্কায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি  পরীক্ষার্থীদের বাড়তি সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আজ শুক্রবার  ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে আগত বিদেশি ভিভিআইপি অতিথিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ ছাড়া কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে বলে জানানো হয়।