টিটিতে শুরুর দিনেই বিব্রতকর পরিস্থিতি

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫৯

গতকাল উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুরু হয় প্রথম বিভাগ এবং প্রিমিয়ার টেবিল টেনিস লিগ। প্রথম দিনেই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লন্ডন প্রবাসী এক তরুণ মুরহাদ হোসেন খেলতে এসেছিলেন। সে দুপুরে চেয়ারের ওপরে ব্যাগ রেখেছিল। সেটি উধাও হয়ে যায়। ফেডারেশনের সদস্য আসাদুজ্জামান বাদশা জানিয়েছেন ১৪/১৫ বছরে কিশোর তার ব্যাগ হারিয়ে কাঁদছিল। তার ব্যাগে ক্রেডিট কার্ড কয়েকটা, মোবাইল ফোন ছিল। ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিসি টিভি দেখে চোর ধরার চেষ্টা করবেন। টাকা এবং মোবাইলের ব্যবস্থা করে দেবেন তিনি। ৪০০ খেলোয়াড় প্রথম বিভাগ এবং প্রিমিয়ার টিটি লিগে লড়াই করছেন।