মেসিকে বার্সা না ছাড়ার আকুতি লাপোর্তার

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২২:০০

বার্সেলোনার সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে গত বুধবারে  দায়িত্ব গ্রহণ করেন লাপোর্তা। তার শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন মেসি। শপথগ্রহণ অনুষ্ঠানেও একটা বড় অংশ জুড়ে বার্সার অধিনায়ককে নিয়ে কথা বলেছেন লাপোর্তা। এই স্প্যানিশ রাজনীতিবিদ ক্লাব না ছাড়ার জন্য সরাসরি আকুতি জানিয়েছেন মেসির প্রতি। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বন্ধুপ্রতিম মেসিকে নিয়ে লাপোর্তা যোগ করেছেন, ‘আমি এখানে এসেছি সিদ্ধান্ত নিতে। যেমন- লিওকে রাখার চেষ্টা করতে হবে। একটা সুবিধা হলো, সে এখানেই (বার্সায়) আছে এখনো এবং সে নিজেও এটা জানে। (মেসি) তুমি জানো, তোমাকে কতটা স্নেহ করি আমি। তোমাকে এখানে ধরে রাখতে যা কিছু সম্ভব সবই করব আমরা। লিও, তুমি জানো যে, তুমি (বার্সা) ছেড়ে যেতে পার না।’