খুলনায় ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক অডিটর

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:০৩

খুলনায় ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে হিসাবরক্ষণ অফিসের সিনিয়র অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান জানান, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) ডা. রণজিত্ কুমার নন্দীর ডিজি ফান্ডের টাকা উত্তোলন করার জন্য ঘুষ দাবি করেছিলেন হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন। বিষয়টি দুদককে অবগত করেন ডা. রণজিত্ কুমার নন্দী। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ঘুষের টাকা নেওয়ার সময় অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঐ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।