জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ‘গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা’ প্রদান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, যারা দেশসেবার ব্রত নিয়ে কাজ করছেন, তাদের জাতির প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী বা গবেষক হলেই হবে না, আমাদের আদর্শ মানুষ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাসেম।
