বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে উপলক্ষ্যে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি গত বুধবার র?্যালি, আলোচনাসভা ও আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করে। রাজধানীর ফার্মগেটে খামার বাড়ির মিল্কি অডিটোরিয়ামে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসান শহীদ সোরওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মিজানুর রহমান, ডা. কাজী সাজ্জাদ ইফতেখার, ডা. মাসতুরা খাতুন। বক্তারা চক্ষুসেবায় অপ্টোমেট্রিস্টদের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। সোসাইটির সভাপতি মো. দিদারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন।—প্রেস বিজ্ঞপ্তি
