বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৪:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে উপলক্ষে বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি র‍্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে।

বুধবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দিন মিল্ক্কি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাসান শহীদ সোরওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডা. কাজী সাজ্জাদ ইফতেখার ও ডা. মাসতুরা খাতুন।

সোসাইটির সভাপতি অপ্টোম মো. দিদারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।

ইত্তেফাক/কেকে