বাংলাদেশ প্রিমিয়ার লিগ

চিটাগাংকে ১৯৯ রানের টার্গেট দিল রাজশাহী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩২তম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ১৯৯ রানের টার্গেট দিল রাজশাহী কিংস। শনিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চিটাগাং ভাইকিংস। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে রাজশাহীর সংগ্রহ ১৯৮ রান।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে জনসন চার্লস ও সৌম্য সরকার করেন ৫০ রান।সৌম্য ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ক্রিজে আসা লরি ইভান্সের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন চার্লস। তবে ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন ইভান্স। ইভান্সের পর রায়ান টেন ডেসকাটেকে সঙ্গে করে দলকে সামনে নিয়ে যেতে থাকেন চার্লস। ৪৩ বলে ৫৫ রানের  নির্ভরযোগ্য একটি ইনিংস খেলেন চার্লস।

আরও পড়ুন:  মূর্তি নির্মাণে বেঘর হচ্ছে প্রায় সাড়ে ৪শ কুমির

চার্লসের পর শেষ দিকে ১২ বলে চারটি ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন  ডাচ ব্যাটসম্যান টেন ডেসকাটে। এরপর ক্রিস্টিয়ান জঙ্কার ১৭ বলে করেন ৩৭ রান। আর ফজলে মাহমুদ ১ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

চিটাগাংয়ের হয়ে বল হাতে খালেদ আহমেদ নেন ২টি উইকেট। এছাড়াও ডেলপোর্ট ও আবু জায়েদ ১টি উইকেট নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগাংয়ের সংগ্রহ শূণ্য উইকেটের বিনিময়ে ৩১ রান।

ইত্তেফাক/জেডএইচডি