আদিগন্ত প্রকাশন
প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি
মূল্য: ৪০০ টাকা
...ফুলের ছড়া/ঝুমকো লতা দুলের ছড়া/সবুজ পাতার বাঁশির ছড়া/টোল পড়া গাল হাসির ছড়া/নিমকি ও চমচমের ছড়া/ভয়ে গা ছমছমের ছড়া/রাজপথে যানজটের ছড়া/স্যুট-টাই আর নটের ছড়া/আইলা-সিডর ঝড়ের ছড়া/আগের ছড়া পরের ছড়া/বিবেক-মূল্যবোধের ছড়া/মশাল প্রতিরোধের ছড়া/বায়ান্নোতে ভাষার ছড়া/স্বপ্ন এবং আশার ছড়া/...ছড়ার আলোয় ঘর/ভরে গেছে, এই সারওয়ার/ছড়াতে নির্ভর। সারওয়ার-উল-ইসলামের ছড়া-কবিতা বইয়ের নামগুলোই তাঁর ছড়ার বৈশিষ্ট্য-নির্দেশক। বইয়ের কিছু নাম উল্লেখ করি—‘কানা বগির ছা’, ‘বিলাই ম্যাঁও কাঁটা খাও’, ‘গুডবাই টা টা’, ‘মেঘ দিয়েছে উড়োচিঠি’, ‘বৃষ্টিরা যায় ইশকুলে’, ‘মেঘরঙ পাখি’, ‘এক যে আছে ছড়াকন্যা’, ‘বাংলাদেশ, তোমায় ভালোবাসি’, ‘খোকা মানেই বাংলাদেশ’ ইত্যাদি। সারওয়ারের ২০ ছড়া-কবিতা বইয়ের এই সংগ্রহ বিষয়-বৈচিত্র্যে পূর্ণ। লোকছড়ার সুর-ঝংকারের আধুনিক প্রকাশে সারওয়ার-উল-ইসলাম দ্বিধা-হীন। তাঁর অব্যাহত ছড়াযাত্রা ছড়াপ্রেমিদের জন্য নিঃসন্দেহে আনন্দের।
