আনন্দ পট

তথ্যপ্রযুক্তির নয়াকথা

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২০:০৪

 

ঢাকার সবচেয়ে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়! তথ্যপ্রযুক্তির এই যুগে সে সন্ধান ঘরে বসেই পাওয়া যায়। গুগলের কাছে গিয়ে জানতে চাইলেন দামি ব্রান্ডের একটা ঘড়ি কিংবা পছন্দমতো একটা ইয়ার ফোন কিংবা কোথাও ঘুরতে যাবেন ভালো একটা হোটেলের সন্ধান করছেন। কিছুক্ষণ পর ফেসবুকে গিয়ে দু-তিনটা পোস্টের পরেই দেখছেন অফারসহ হোটেলের বিজ্ঞাপন, হাজারটা মডেলের ঘড়ি আবার ম্যাসেঞ্জারে দামি ব্রান্ডের ইয়ার ফোনের চোখধাঁধানো বিজ্ঞাপন। সার্স ইঞ্জিনে আপনি কয়েকটা তথ্য জানতে চেয়েছেন, কী আশ্চর্য ঠিক সেই তথ্যগুলোই সোশ্যাল মিডিয়া আপনাকে জানাতে চাচ্ছে। বিস্ময়কর ব্যাপার, তাই না! মনের ভিতরকার কথা কী করে জেনে গেল সোশ্যাল মিডিয়া! কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্ট খোলার সময় প্রাইভেসি ফর্মে এসে মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে আমরা যে তথ্যগুলো ভরে দিচ্ছি তা আসলে চড়া দামে বিক্রি করছে এক সংস্থা অন্য সংস্থার কাছে।

ওয়েবসাইটে গিয়ে আমরা কোনো কিছু খু্ঁজছি; অজান্তেই আমাদের ডেক্সটপ-ল্যাপটপ-মোবাইল-ট্যাবলেটে নিঃশব্দে পরিচালনা করছে কুকি। কুকি আপনার পরিদর্শন করা ওয়েবসাইট, অবস্থান রকমসকম ট্রাক করে। এই কুকি একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত জিনিস যা অন্য কেউ পড়তে পারে না। আপনার ওজন বেড়ে যাচ্ছে জানিয়ে দিল অ্যাপ; এমন সময় কোনো জিমের সামনে দিয়ে যাচ্ছেন! হঠাত্ মোবাইলে ক্রিং ক্রিং এই তো আপনার কাছেই জিম সেন্টার। আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট প্রচার হয়ে গেছে, সেখান থেকে আপনাকে জানিয়ে দেবে কখন কোন খাবার খাবেন, কোন ভিটামিন দরকার আপনার শরীরের সব তথ্য।

এমন দিন হয়তো বেশি দূরে নয়। তথ্যপ্রযুক্তির ইতিকথা নয়, নয়াকথা লেখার সময় এসে গেছে।

নূর মোহাম্মাদ আরিফ

 

 

 

গতকালের ধাঁধার উত্তর : ১. কোকিল, ২. হুতুম পেঁচা