শায়েস্তাগঞ্জের দাউদনগরের সড়কটি বেহাল

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

সংস্কারের অভাবে শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দাউদনগর মসজিদসংলগ্ন পুকুর পাড়ের সড়কটি বেহাল। এবড়োখেবড়ো সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী অটোরিকশা। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। অটোরিকশাচালক আব্দুল আলী বলেন, সড়কের ভাঙা অংশ দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলি বলেন, এ সড়ক মেরামত করার মতো বর্তমানে কোনো ফান্ড নেই। ফান্ডের ব্যবস্থা হলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।