ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১০ জন

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮ ও ২০১৯ পদক পেয়েছেন ১০ জন। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ২০১৮ সালের পদকপ্রাপ্তরা হলেন সংগীতে রাধাগোবিন্দ চক্রবর্তী, নাট্যকলায় দীপক কুমার পাল, যাত্রাশিল্পে লীলমোহন সরকার, আবৃত্তিতে মো. মনির হোসেন, যন্ত্রসংগীতে দিলীপ বণিক এবং ২০১৯ সালের পদকপ্রাপ্তরা হলেন সংগীতে শাহিনুর শাই, নাট্যকলায় মো. আলাউদ্দিন খান, লোকসংস্কৃতিতে মাহফুজা বেগম, যন্ত্রসংগীতে আবিদুল হোসেন ও চারুকলায় বাবুল মিয়া।