কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট ১ হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।
