বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া
নাটোর প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের মসজিদগুলোতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নাটোরের কান্দিভিটুয়া জামে মসজিদে নাটোর-২ আসনের ামে মসজিদে জেলা প্রশাসক শাহরিয়াজ এই বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন। তাছাড়াও সাধারণ মুসল্লিরদেরও অংশসংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এবং আলাইপুর মারকাজ জগ্রহণ ছিল।
মাগুরা ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলার মাগুরা ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে। শুক্রবার তালা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ি প্রমুখ।
পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিটের পরিচিতি সভা
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গঠিত পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পৌর সচিব গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, প্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ।
মাদক ও বাল্যবিবাহবিরোধী শোভাযাত্রা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে শুক্রবার মাদক ও বাল্যবিবাহবিরোধী র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভূরুঙ্গামারী সরকারি কলেজ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সভা অনুষ্ঠিত হয়।
৩১৮ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু মেধাবৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মুজিববর্ষ উপলক্ষ্যে বেরোবির স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় বিভিন্ন সেমিস্টারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩১৮ জন শিক্ষার্থীকে ২৩ লাখ ৫৪ হাজার টাকার বঙ্গবন্ধু মেধা বৃত্তি দেওয়া হয়। এর আগে প্রশাসনিক ভবনের সামনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বেরোবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
০
