৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:২৮

ইত্তেফাক রিপোর্ট

৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারি (এসসিকিউ টাইপ) পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।