গাপটিলকে ফেরালেন তাসকিন

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৮:৪৫

ব্যাটিংয়ে ঝড় তোলা মার্টিন গাপটিলকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।  কট বিহাইন্ড হয়ে ফেরার আগে ১৯ বলে ৩৮ রান করেছেন কিউই ওপেনার।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মার্টিন গাপটিল। মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের করা ইনিংসের শুরুর দুই ওভার থেকে তিনটি চার ও একটি ছয়ের মারে ১৯ রান তুলে নিয়েছেন তিনি। তাকে ফেরাতে তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসেন তামিম ইকবাল। অধিনায়ককে হতাশ করেননি তাসকিন। মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠা গাপটিলকে। আউট হওয়ার আগে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে যান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ওপেনার হেনরি নিকলস (১৩) ও ডেভন কনওয়ে (২)। জয়ের জন্য কিউইদের দরকার মাত্র ৭৪ রান।  

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ। ৪১ দশমিক ৫ ওভারেই শেষ হয় টাইগারদের ইনিংস। সর্বোচ্চ ২৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।  

ইত্তেফাক/কেকে