বিতর্ক সৃষ্টির অভিযোগে ‘জিন্দেগী তামাশা’ চলচ্চিত্রটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ছবিটি প্রদর্শন করা সম্ভব না হলেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার ঝুলিতে পুড়েছে তারা।
জানা যায়, এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে ‘জিন্দেগী তামাশা’ চলচ্চিত্রটি সেরার তকমা পেয়েছে। এছাড়া সেরা অভিনেতার পুরষ্কারসহ আরও বেশকিছু পুরষ্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।
গত ১৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে এক জমকালো আয়োজন হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবকে ঘিরে। সেখানে এশিয়ার ২০টি রাষ্ট্র থেকে ৪০টি চলচ্চিত্র নিয়ে আয়োজন কপরা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের।
জিন্দেগী তামাশা চলচ্চিত্রটি ইতিমধ্যে অস্কারের জন্যও মনোনীত হয়েছে। আন্তর্জাতিকভাবে এটি সমাদৃত হলেও বিতর্ক সৃষ্টির অভিযোগে এর প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। দেশটির কট্টরপন্থী এক রাজনৈতিক দলের আপত্তিতে সরকার এ সিদ্ধান্ত নেয়। যার কারণে পাকিস্তানে চলচ্চিত্রটি মুক্তি পায়নি।
ইত্তেফাক/টিআর
