বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে জাতির পিতাকে উৎসর্গ করে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘জয় বাংলার প্রেম’ শিরোনামে একটি রক ধারার গান। গানটি গেয়েছেন প্রথম ডি রকস্টার খ্যাত গায়ক শুভ ও ফাতেমা তুজ জোহরা ঐশী।
মহসীন মেহেদীর লেখা এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গত ১৭ মার্চ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।
গীতিকার মহসীন মেহেদী জানান, ‘বাংলার অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ গানটির মাধ্যমে জানাই বিনম্র শ্রদ্ধা! বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময়ে এ গান করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত ও আনন্দিত!’
শিল্পী ঐশী এই গানে তার প্রথাগত গায়কী থেকে যেন বের করে আনলেন সেতু চৌধুরীর তত্ত্বাবধানে। তার কথায়, ‘গানটা গাওয়াটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু আমি তা উপভোগ করেছি। শেষ পর্যন্ত গানটি ঠিকঠাক গাইতে পেরেছি।’
শিল্পী শুভর ভাষ্য, ‘যখনই গানটি গাওয়ার প্রস্তাব পাই, দ্বিতীয় কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। এর প্রধান কারণ, আমাদের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুকে নিয়ে এমন শক্তিশালী লিরিক আর সেতু ভাইয়ের চমৎকার সংগীতায়োজন কিছুতেই মিস করতে চাইনি।’
ইত্তেফাক/বিএএফ
