চীনে গুপ্তচরভিত্তি করলে টেসলা গাড়ি বন্ধ হয়ে যাবে

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৮:৪৯

প্রযুক্তি ও গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার গাড়ি যদি চীনে গুপ্তচরভিত্তির কাজে ব্যবহার করা হয় তাহলে কোম্পানিটি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। আজ শনিবার (২০ মার্চ) এক বিশিষ্ট চীনা ফোরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনী তাদের সুযোগ-সুবিধা থেকে টেসলার গাড়িকে নিষিদ্ধি ঘোষণা করেছে। এ সংবাদ প্রকাশের পরই এলন মাস্কের কাছ থেকে এমন মন্তব্য এলো।

এলন মাস্ক বলেন, আমাদের (টেসলা) যে কোনো তথ্যের সাথে খুব গোপনীয় হতে প্রবল উৎসাহ রয়েছে। তাই টেসলার কোনো গাড়ি চীন বা অন্য কোথাও গুপ্তচরভিত্তির কাজে ব্যবহার হলে সেটি বন্ধ হয়ে যাবে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনা সামরিক বাহিনী টেসলার গাড়িকে তাদের এলাকাগুলোতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গাড়িতে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে সুরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিধিনিষেধ এমন সময়ে আরোপ করা হলো যখন আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যা চীনের সঙ্গে বাইডেন প্রশাসনের প্রথম সরাসরি সংলাপ। যদিও সংলাপটি নিয়ে কোনো পক্ষই সন্তুষ্ট হতে পারেনি।

চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি মার্কেট। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের প্রধান ব্যাটলগ্রাউন্ডও। গত বছর দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ৪৪৫টি গাড়ি বিক্রি করেছে টেসলা।

ইত্তেফাক/টিএ