শাহনাজ নাসরীন
বৈভব
প্রচ্ছদ:রাজীব দত্ত। মূল্য:২৫০ টাকা
শাহনাজ নাসরীন কবিতা, গল্প ও উপন্যাস লেখেন। এটি তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রকাশিত হয়েছিল পাক্ষিক অনন্যার ঈদ সংখ্যায় ২০১৬ সালে। প্রথম উপন্যাস ‘দাঁড়ানো সময়ের মুখোমুখি’, প্রকাশকাল ২০১৫।
পুরুষতান্ত্রিক সমাজের বেঁধে দেওয়া ছকে জীবনযাপন করতে নারীকে বাধ্য করার চিরকালীন চেষ্টাকে পাশ কাটিয়ে সৃজনশীল নারী রচনা করে তার নিজস্ব পৃথিবী। সেই পৃথিবীর অধিকর্তা সে। অবদমনমুক্ত পৃথিবীর সাহসী এক মানুষ। নারীর ব্যক্তিত্বের স্ফূরণ, যাপনের সেলিব্রেশন আর আবেগের অবমুক্তি ঘটানোর গল্প ‘ব্যক্তিগত রমণীয় সন্ধ্যা’। ঋজু গদ্যের নিপুণ বয়নে চরিত্রের ভেতরবাস্তব ও বহিঃবাস্তব হাজির হয়েছে কথাশিল্পীর লেখনীতে।
