আপনার রাশিফল

আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:৪৭

মুহম্মদ আনিসুল হক

২১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।