স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মুজিব জন্মশতবর্ষ ইস্পাহানি স্বাধীনতা দিবস জাতীয় স্কোয়াশ শেষ পর্ব গতকাল চট্টগ্রাম ক্লাবে আয়োজিত টুর্নামেন্টের পুরুষ উন্মুক্ত গ্রুপে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল শাহাদাত হোসেন ও উত্তরা ক্লাবের সুমন, উন্মুক্ত মহিলা গ্রুপে সেনাবাহিনীর সৈনিক মারজান ও চট্টগ্রাম ক্লাবের সুবাইদা মেম্বার গ্রুপে গুলশান ক্লাবের আবিদ মনসুর ও একই ক্লাবের ফারাজ রহিম এবং বালক গ্রুপে উত্তরা ক্লাবের হামজা ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের জাহিদ হাসান এবং বালিকা গ্রুপে বিএএফ শাহিন কলেজের রিয়াজুল জান্নাত ও একই প্রতিষ্ঠানের আতিফা ইবদাত যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল এম মোজাম্মেল হক পুরস্কার বিতরণ করেন।
ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির সভাপতিত্বে এবং আয়োজক ক্লাবের সাবেক চেয়ারম্যান মিয়া আবদুর রহিমের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান, ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অব.), সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), চট্টগ্রাম ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
