মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। প্রায় প্রতিটি কক্ষেই ফাটল দেখা দিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষসহ অনেক কক্ষেই ছাদের পলেস্তারা খসে পড়ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ জানান, ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যে কোনো সময় দ্বিতল ভবনটিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা ভবনটি দেখেছেন। সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন, ‘ভবনটির যে জরাজীর্ণ অবস্থা তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
