লালপুরে কৃষিজমিতে চলছে পুকুর খনন

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৭

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুরে কৃষিজমিতে চলছে অবাধে পুুকুর খনন। অন্যদিকে মাটি বহনের জন্য ব্যবহূত ট্রাক্টরের মোটা ও ভারী চাকায় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। ঘুরে দেখা গেছে, এবি, দুুয়ারিয়া, কদিমচিলন ও আড়বাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশি পুকুর খনন হচ্ছে। লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, কৃষিজমিতে ফসল নষ্ট করে পুকুর খনন আইনবিরোধী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার জানান, পুকুর খনন বন্ধে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আর্থিক জরিমানার সঙ্গে কারাদণ্ড ও এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করছেন তিনি। এতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।