ভূঞাপুরে আবাদি জমি খনন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৮

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে নদীশাসনের নামে ফসলি জমিতে অপরিকল্পিতভাবে খননের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তারা জানান, হাইকোর্টের রায় অমান্য করে ফসলি জমি কেটে নদী খনন করা হচ্ছে। পরে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, হাজি ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ‘নদী খনন নিষেধাজ্ঞার হাইকোর্টের সার্টিফাইড কপি এখনো পাইনি। হাইকোর্টের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’