আটক তিন জনকে সশ্রম কারাদণ্ড
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তরে একটি পিকআপে অভিযান চালিয়ে দুই মেট্রিক টন (প্রায় ২ হাজার কেজি) জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিন জনকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশিষ দাশ। শনিবার ভোররাতে উপজেলার শ্রীরায়েরচর (বাংলাবাজার) এলাকায় এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মতলব উত্তর থানাপুলিশ ও উপজেলা মত্স্য বিভাগ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশিষ দাশের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক তিন জনের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশিষ দাশ জানান, পিকআপ ভ্যান থেকে দুই মেট্রিক টন জাটকা জব্দ ও তিন জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
