গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে জিআর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল প্যাদাকে (৪৮) পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃতকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহীদুজ্জামান জানান, গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের জিআর ৯০/৮৮ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ঐ গ্রামের কাসেম প্যাদার ছেলে জামাল প্যাদা দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে বাসুদেবপাড়া থেকে তাকে গ্রেফতার করেছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
