বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের উদ্যোগে শনিবার ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে জনসচেতনতায় অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়েছে। এ সময় অগ্নিনির্বাপণের কলাকৌশল প্রদর্শন ও বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস বিরামপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, ফায়ার ফাইটার মীর কাশেম প্রমুখ।
