মিরসরাইয়ে তিন বসতঘর ভস্মীভূত

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের সানু মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন মিলন বলেন, আগুন লাগার মাত্র ২০ মিনিটের মধ্যেই আমাদের বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড়টি ছাড়া তিনটি পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।  মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন জানান, গ্রামের রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।