ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমারে শুক্রবার গভীর রাতে মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে আজিরন সরকার। সে উপজেলার ভোগডাবুড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিলাহাটি তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম ও এএসআই বিকাশ চন্দ্র অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজিরন দীর্ঘ দিন পলাতক ছিল।
