হিলিতে যানজট নিরসনের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫১

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে যানজট নিরসন, সড়ক প্রশস্তকরণ ও বাইপাস সড়ক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের চারমাথা মোড়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বন্দরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আগামী সাত দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।