দোহাজারীতে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫১

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী পিকআপে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। এ সময় পিকআপ ফেলে সবাই পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানিয়েছেন।