পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় একটি চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন মিয়া নামের এক চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। শনিবার ভোররাতে উপজেলার হোগলা ইউনিয়নের দয়াল বাজার নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত হুমায়ুন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ চোরাই মোটরসাইকেলসহ হুমায়ুন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে।
